রাশিয়ার কারনে মহাকাশ ছেড়ে পালাচ্ছেন নভোচারীরা

মহাকাশে বড় বিপদ ডেকে এনেছে রাশিয়া।
দেশটির ক্ষেপণাস্ত্র পরীক্ষা মহাকাশে আতঙ্ক সৃষ্টি করেছে।
মহাকাশচারীদের প্রাণ বাঁচাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীতে ফেরার অপেক্ষায় আছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

কোনো ঘোষণা ছাড়াই গত সোমবার পরপর চারটি ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া।
সেই ক্ষেপণা’স্ত্রগুলো কয়েক মিনিটের মধ্যে চূর্ণবিচূর্ণ করে ফেলে পৃথিবীর কক্ষপথে থাকা একটি কৃত্রিম উপগ্রহকে।
পরে সেই উপগ্রহের টুকরোগুলো ছড়িয়ে পড়তে শুরু করে মহাকাশে।
যা কক্ষপথে ২৭ হাজার কিলোমিটারেরও বেশি গতিবেগে প্রদক্ষিণ করতে শুরু করে।
এসব টুকরা একটু হলেই পৃথিবীর কক্ষপথে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আঘাত লাগত।

নাসার মিশন কন্ট্রোল রুম থেকে এই খবর পেয়ে মহাকাশচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রাণ বাঁচাতে মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে ৭ জন মহাকাশচারী চেপে বসেন পৃথিবীতে ফিরে আসার জন্য অপেক্ষারত মহাকাশযানে।
নভোচারীদের মধ্যে রয়েছেন আমেরিকা, জাপান ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি (এসা)-র মহাকাশচারীরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.