চীনের ক্রীড়াজগতের অন্যতম বড় তারকা টেনিস সুন্দরী পেং শুয়াইয়ের নিখোঁজ নিয়ে তোলপাড় বিশ্ব।
কারণ, নিখোঁজ হওয়ার আগে তিনি দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ কমিটির সদস্য ঝ্যাং গাওলির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন। কিন্তু এখন পেং শুয়াইয়ের এক ইমেইল ঘিরে ঘটনা অন্যদিকে মোড় নিতে যাচ্ছে!
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার চীনের রাষ্ট্রীয় মিডিয়া আউটলেট সিজিটিএন ওই ইমেইলটি প্রকাশ করেছে।
সেখানে দাবি করা হচ্ছে লেখাটি পেং শুয়াই লিখেছেন।
মূলত সেটি নিয়েই প্রশ্ন ও সন্দেহের পাল্লা বাড়ছে।
ইমেইলে লেখা- সে (পেং শুয়াই) নিখোঁজ বা অনিরাপদ নন।
আমি বাড়িতে বিশ্রাম করছি এবং সবকিছু স্বাভাবিক আছে।
এমনকি সেখানে দাবি করা হয়েছে, তিনি যৌন নিপীড়ন নিয়ে যে অভিযোগ করেছিলেন সেটি মিথ্যা।
এদিকে, নারী টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লিউটিএ) প্রধান স্টিভ সাইমন ইমেইলটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ইমেইলটি পেং শুয়াইয়ের লেখা কিংবা তার হয়ে অন্য কেউ লিখেছে, তা বিশ্বাস করা কঠিন।