‘বাংলাদেশ নয়, মনে হচ্ছে পাকিস্তানেই খেলছি’

টুর্নামেন্ট শুরুর আগের দিন পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেছিলেন, ‘বাংলাদেশের আমাদের অনেক সমর্থক আছে।’
বাবর আজমের কথাটাকে প্রমাণ করার জন্যই যেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে হঠাৎ পাকিস্তানি সমর্থক প্রচুর বেড়ে গেলো।
পাকিস্তানের পতাকা নিয়ে উল্লাস করতে করতে মিরপুর গ্যালারি ফাটিয়ে তুলছেন বাংলাদেশি দর্শকরাই।

যারা পাকিস্তানের পতাকা নিয়ে মিরপুরের গ্যালারিতে উল্লাস করছিলেন, তারা কেউ পাকিস্তান থেকে আসেননি।
দুতাবাসের কর্মকর্তা-কর্মচারী কিংবা বিহারী ক্যাম্পের আটকে পড়া পাকিস্তানিরাও নয়। এরা সবাই বাংলাদেশি।
বাংলাদেশের মাটিতে, এ দেশের আলো-বাতাস, পানি খেয়ে বেড়ে ওঠা সন্তান তারা।
কিন্তু তাদের হাতে শোভা পাচ্ছিল পাকিস্তানের পতাকা।

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান কিংবা ফাখর জামানরা একটি শট খেললে, একটি বাউন্ডারি কিংবা ছক্কা মারলে উল্লাসে ফেটে পড়ছে মিরপুরের গ্যালারি।
অথচ, খেলাটা হচ্ছে কিন্তু বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের বিপক্ষেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.