বিছানার উপর যেন নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন উথরা।
শুধু বাঁ হাতে রক্তের দা’গ লেগেছিল।
সেটা দেখেই সন্দেহ হয়েছিল তাঁর মায়ের।
তড়িঘড়ি হাসপাতালে নিয়ে জানতে পারেন, সাপের কামড়ে অনেক আগেই মেয়ের মৃত্যু হয়েছে। ভারতে সাপের কামড়ে মৃত্যু খুব সাধারণ বিষয়।
কিন্তু মাত্র ২৫ বছরের উথরার এই অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারছিলেন না পরিবার। পুলিশে অভিযোগ করেন তাঁরা।
তদন্তে যা উঠে আসে তা জানতে পেরে হতভম্ব হয়ে যায় উথরার গোটা পরিবার।
উথরার মৃত্যুর পিছনে আসল কারণ জেনে হকচকিয়ে যাবেন আপনিও।
সাপের কামড়েই মৃত্যু হয়েছিল তাঁর কিন্তু আসল খুনি ছিলেন তাঁরই স্বামী!
সম্প্রতি কেরলের এই ঘটনা সামনে আসার পর সারা দেশে আলোড়ন পড়ে গিয়েছে।
স্বামী সূর্য কুমারের সঙ্গে উথরার পরিচয় হয়েছিল একটি পাত্র-পাত্রীর ওয়েবসাইটেই। সেখান থেকেই মেলামেশা। একে অপরের প্রেমে হাবুডুবুও খেতে শুরু করেন দু’জনে। শেষে ২০১৮ সালে তাঁরা বিয়ে করেন।
বিয়ের প্রথম কয়েক মাস সব কিছু মসৃণ ভাবেই চলছিল। তাঁদের একটি ছেলেও হয়।
কিন্তু তার পরই শ্বশুর’বাড়ির সদস্যরা স্বমূর্তি ধারণ করতে শুরু করেন।
উথরার পরিবারের কাছে আরও অনেক টাকা দাবি করতে শুরু করেন।
সে সমস্ত দাবিও মেনে নেন উথরার বাবা।
উল্টে মেয়ের দেখা’শোনার জন্য প্রতি মাসে জামাইকে আট হাজার টাকা করে দিতে থাকেন। কিন্তু তাতেও সাধ মেটেনি সূর্যের।
উথরার শুনতে এবং বলতে পারার সমস্যার কারণে আর তাঁর সঙ্গে সংসার করতে চাই’ছিলেন না। অথচ বিচ্ছে’দের কোনও অজুহাতও দেখানোর ছিল না তাঁর কাছে।
সে কারণেই খুনের ছক কষে ফেলেন।