মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো মুসলিম প্রতিনিধিরা একটি শহর পরিচালনা করছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে মিশিগান রাজ্যের হ্যামট্রামক প্রথম মুসলিম পরিচালনাধীন শহর হিসেবে স্থান করে নিয়েছে।
এর সিটি কাউন্সিলের নির্বাচিত সব সদস্য মুসলিম।
এমনকি প্রথমবারের মতো এবার সিটি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়েমেনি বংশোদ্ভূত আমেরিকান চিকিৎসক আমির গালিব।
নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে সিটি কাউন্সিলে খলিল রেফায়ি, আমানদা জাকুসকি ও আদম বারমাকিসহ মোট ছয়জন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
এদিকে গত দুই দশকে প্রথমবার একজন এশিয়ান বা মুসলিম হিসেবে গালিবের মেয়র পদে বিজয়ী হওয়াকে বড় ধরনের পরিবর্তন বলে মনে করছেন অনেকে।
এদিকে বাহরাইনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত আদম ইরলি কাউন্সিলর নির্বাচনে মুসলিম প্রার্থীদের বিজয়কে ইতিবাচক হিসেবে বলে মন্তব্য করেছেন।
এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘আমাদের বিভক্ত জাতির জন্য হ্যামট্রামক শহর আশার প্রতীক হয়ে থাকবে।’