ভারত থেকে বাকি টিকা ডিসেম্বরে আসছে

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান জানিয়েছেন, আগামী মাস থেকে ভারতের সেরাম ইন্সটিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকার বাকি টিকার চালন আসতে শুরু করবে।

আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এসব বলেন।

সালমান এফ রহমান বলেন, “আগামী মাস থেকে ভারত থেকে আবার টিকা আসা শুরু করবে।
আগামী বছরের প্রথম প্রান্তিকের মধ্যে ভারত থেকে সব টিকা চলে আসবে।”

তিনি বলেন, চায়নার একটি কোম্পানির সঙ্গে ইনসেপ্টা আলোচনা করছে।
তাদের সঙ্গে টার্ম ও কন্ডিশন চূড়ান্ত হলে ইনসেপ্টা উৎপাদন শুরু করতে পারবে। বেক্সিমকোও টিকা উৎপাদনের কার্যক্রম শুরু করেছে। আশা করছি, আগামী চার থেকে ছয় মাসের মধ্যে আমরা টিকা উৎপাদনের কার্যক্রম শেষ করতে পারবো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.