ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর ইঙ্গিত

ইরানের সঙ্গে যে কোনো মুহূর্তে যুদ্ধের ইঙ্গিত দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী।
পশ্চিমাদের সঙ্গে ইরানের পরমাণু চুক্তি ফের কার্যকর করার যে প্রচেষ্টা চলছে তারও তীব্র নিন্দা জানিয়েছে দেশটি।
ইসরায়েল যেহেতু পরমাণু চুক্তি মেনে চলতে বাধ্য নয় তাই তেহরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।

ইরানের সঙ্গে পাঁচ বিশ্ব শক্তি ও জার্মানির পরমাণু চুক্তিকে ফের সক্রিয় করতে বিশ্ব নেতারা যখন জোর চেষ্টা চালাচ্ছেন তখন এ নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে সতর্ক করল ইসরায়েল। আগামী ২৯ নভেম্বর পরমাণু চুক্তি ফের সক্রিয় করতে আলোচনায় বসবেন চুক্তি সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিরা।
তবে বিশ্বশক্তি ইরানের চুক্তি মানতে বাধ্য হলেও ইসরায়েল তা কোনোভাবেই মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

নাফতালি বেনেটের দাবি, পরমাণু কর্মসূচির মধ্য দিয়ে অকল্পনীয়ভাবে অগ্রসর হয়েছে ইরান।
এমনকি গোটা ইসরায়েলকে মিসাইল দিয়ে ঘিরে রেখে ইরানের নেতারা নিরাপদে বসে আছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ অবস্থায় সময় মতো ইরানে হামলার ইঙ্গিত দেন বেনেট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.