গণতন্ত্রের কথা বলে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে চাপে রাখতে চায়: পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় নানা ইস্যূতে বিভিন্ন দেশকে চাপে রাখতে চায়।
কখনো গণতন্ত্রের কথা বলে, আবার কখনো সুশাসন, সন্ত্রাসবাদ ও দুর্নীতির কথা বলে যুক্তরাষ্ট্র এরকম চাপ সৃষ্টি করে। এটা তাদের এক ধরনের রাজনীতি।
শুক্রবার সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন কার্গো টার্মিনাল পরিদর্শন শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে এক সময় গণতন্ত্র ছিল না, দেশের মানুষই গণতন্ত্র এনেছে। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের নমুনা তো দেখেছি, গণতন্ত্র সম্মেলনে কোন কোন দেশকে দাওয়াত দিয়েছে তাও দেখেছি।
তবে কাকে দাওয়াত দিবে সেটা তাদের বিষয়। ’
যুক্তরাষ্ট্রে গণতন্ত্র সম্মেলনে দাওয়াত না পাওয়া প্রসঙ্গে ড. মোমেন বলেন, ‘কে দাওয়াত দিল, না দিল তাতে কিছু আসে যায় না।
আমাদের গণতন্ত্র আমাদেরকেই ঠিক করতে হবে। এটা অন্য কেউ করে দিবে না।’