কক্সবাজারে বিমানের ধাক্কায় গরুর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বাংলাদেশ বিমানের উড়োজাহাজের পাখার সঙ্গে গরুর সংঘর্ষের ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনায় ৪ আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার বিকেল ৪টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার গোলাম মোর্তুজা।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার আগে রানওয়ের আশপাশে থাকা দুটি গরুর সঙ্গে বিমান বাংলাদেশের একটি বিমানের ডানায় ধাক্কা লেগে গরু দুটি মারা যায়।
তবে বেঁচে যান বিমানের ৯৪ আরোহী।

ওইদিন বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (ফ্লাইট নং- BG 434, Boeing) রানওয়ে ১৭ নং ডেল্টা পোস্টের সামনে দিয়ে উড্ডয়নের সময় বিমানের ডানদিকের ডানায় ধাক্কা লেগে দুইটি গরু ঘটনাস্থলেই মারা যায়।
বিমানটি ৭টা ৫ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেছে বলে বিমানবন্দর সূত্রে জানা যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.