পর্যটকদের জন্য দুয়ার খুললো ফিজি

পর্যটকদের জন্য পুনরায় নিজেদের সীমান্ত খুলে দিলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র ফিজি।
প্রায় দুই বছর পর বুধবার প্রথম বারের মতো আন্তর্জাতিক ভ্রমণকারীদের প্রবেশের অনুমতি দিলো দেশটি।
ফলে এখন থেকে আন্তর্জাতিক ভ্রমণকারীরা আবারও ফিজির বিভিন্ন দ্বীপে ভ্রমণের সুবিধা পাবেন।

পর্যটন খাতের ওপর অনেকটাই নির্ভরশীল ফিজি।
কিন্তু করোনা মহামারির কারণে দেশটির পর্যটন খাতে ধস নেমেছে।

করোনার প্রাদুর্ভাবের পর ২০২০ সালের মার্চে সব আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় ফিজি।
করোনাভাইরাস মহামারি যেন দ্রুত ছড়িয়ে পড়তে না পারে এবং হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতেই এমন ব্যবস্থা গ্রহণ করা হয়।

তবে এখন করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পেরেছে এই দ্বীপরাষ্ট্র।
এরই মধ্যে তারা প্রায় ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষকে পরিপূর্ণ ভ্যাকসিনের আওতায় আনতে সক্ষম হয়েছে।
নিজেদের সীমান্ত খুলে দিলেও অল্প কিছু দেশের জন্য ভ্রমণ সুবিধার অনুমতি দিচ্ছে দেশটি। কিন্তু তারপরেও পর্যটন খাতে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.