ওমিক্রনের জন্য স্ত্রী-সন্তানদের হত্যা করলেন চিকিৎসক

ভারতের উত্তর প্রদেশের কানপুরে এক চিকিৎসকের বিরুদ্ধে তার স্ত্রী ও সন্তানদের হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সন্ধ্যায় কানপুরের কল্যাণপুর এলাকার নিজ বাসায় খুন হন তারা।

কয়েকটি গণমাধ্যমের তথ্যমতে, ওই চিকিৎসক বর্তমানে পলাতক রয়েছেন।
তিনি কোভিড-১৯ এর নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

পুলিশ জানায়, ওই চিকিৎসক তার ভাইকে হত্যাকাণ্ডের ব্যাপারে অবগত করেন এবং তিনি হতাশায় নিমজ্জিত ছিলেন।
তার ভাই পরে পুলিশকে বিষয়টি জানায় এবং পুলিশ ঘটনাস্থলে যায়।

হত্যা করার আগে হোয়াটসঅ্যাপে বার্তা দিয়েছিলেন ওই চিকিৎসক। এ

তে তিনি লেখেন, ‘লাশ গুনতে গুনতে আমি ক্লান্ত। ওমিক্রনের সংক্রমণ থেকে কেউ রেহাই পাবে না।

এমন পরিস্থিতির যাতে শিকার না হতে হয়, তাই ওদের মুক্তি দিচ্ছি।’

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.