সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে সৌদি আরবে নিষিদ্ধ তাবলীগ জামাত

করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের সময়ে দিল্লিতে তাবলীগ জামাত নিয়ে তোলপাড় হয়েছিল গোটা ভারতজুড়ে।
অভিযোগ ছিল বিদেশ থেকে আসা তাবলীগ জামাতের সদস্যরা দিল্লির নিজামুদ্দিন মারকাজ থেকে করোনা ছড়িয়েছেন।
এবার সেই তাবলীগ জামাতকে নিষিদ্ধ করল সৌদি আরব সরকার।

সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স দফতরের মন্ত্রী ডা আব্দুললতিফ আল সেখ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে একথা জানিয়েছেন।
পাশাপাশি শুক্রবার জুম্মার নামাজে তাবলীগ জামাত নিয়ে মানুষকে সতর্ক করে দিতে মসজিদের ইমামদের নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, তাবলীগ জামাতকে নিষিদ্ধ করে সরকারের তরফে বলা হয়েছে, এটি হল সন্ত্রাসবাদের একটি প্রবেশ পথ।

তাবলীগ জামাতের পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে দাওয়া(Da’wah) নামে আরও একটি সংগঠনকেও।
মন্ত্রী টুইটে জানিয়েছেন, মসজিদে ইমামদের তাদের ভাষণে উল্লেখ করা উচিত এরা কীভাবে সমাজের পক্ষে বিপজ্জনক।
১৯২৬ সালে তৈরি হয় এই দাওয়া নামে এই সংগঠনটি।

তাবলীগ জামাত সম্পর্কে সৌদি আরব সরকারের তরফে এক ঘোষণায় বলা হয়েছে, এটি হল সন্ত্রাসবাদের একটি প্রবেশপথ।
এদের বিপদ সম্পর্কে মানুষকে বোঝান। এদের ভুলগুলো তুলে ধরুন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.