তাবলিগ জামাতে নিষেঘাজ্ঞা: সৌদিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

তাবলিগ জামাতের কার্যক্রমের ওপর বিধি-নিষেধ আরোপ করে সৌদির জারীকৃত নির্দেশনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ভারতের ঐতিহ্যবাহী দ্বিনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ।

গত ১২ ডিসেম্বর ২০২১ দেওবন্দের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

দারুল উলুম দেওবন্দের পরিচালক মুফতি আবুল কাসিম নোমানি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়—‘দারুল উলুম দেওবন্দের পরিচালক ও শায়খুল হাদিস মাওলানা মুফতি আবুল কাসিম নোমানি তাবলিগ জামাতের বিপক্ষে সৌদি আরব কর্তৃক উত্থাপিত অভিযোগের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, হজরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস (রহ.) দারুল উলুমের সাদরুল মুদাররিসিন (প্রধান শিক্ষক) শায়খুল হিন্দ হজরত মাওলানা মাহমুদ হাসান (রহ.)-এর ছাত্র ছিলেন।

তিনি তাবলিগ জামাত প্রতিষ্ঠা করেন।
যার অধীনে আকাবিরদের (পূর্বসূরি বরেণ্য মনীষী) ঐকান্তিক প্রচেষ্টায় মানুষ দ্বিনি ও ইলমিভাবে (ধর্ম ও জ্ঞানগত) উপকৃত হচ্ছে।
শাখাগত বিষয়ে মতবিরোধ থাকা সত্ত্বেও তাবলিগ জামাত নিজ লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে। প্রায় সারা পৃথিবীতে এর কার্যক্রম আছে।
জামাতটির সঙ্গে জড়িত ব্যক্তি ও দলের সামগ্রিক মানসিকতা ও প্রবণতার ওপর শিরক, বিদআত ও সন্ত্রাসের অভিযোগ উত্থাপন সুনিশ্চিতভাবে অর্থহীন ও ভিত্তিহীন।

দারুল উলুম দেওবন্দ এর নিন্দা জানাচ্ছে। সৌদি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যে তারা এই বিষয়ে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এবং তাবলিগ জামাতের বিরুদ্ধে এমন অভিযোগ পরিহার করবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.