আজ ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দিতে তিনদিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো আজ ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ কোবিন্দ ও তার সফরসঙ্গীদের বহনকারী ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কোবিন্দকে স্বাগত জানাবেন।
সেখানে ভারতের রাষ্ট্রপতিকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হবে।

রামনাথ কোবিন্দের সফরসঙ্গী হিসেবে থাকছেন ভারতীয় ফার্স্ট লেডি এবং তাদের মেয়ে, ভারতের শিক্ষামন্ত্রী, দুজন সংসদ সদস্য এবং ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলাসহসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানের অংশ হিসেবে তাকে গার্ড অফ অনার দেবে।
সেখান থেকে তাকে একটি মোটর শোভাযাত্রার মাধ্যমে রাজধানীর উপকণ্ঠে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.