বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেমিক। জড়িয়েছেন শারীরিক সম্পর্কে।
এমনকি প্রেমিকের কথায় স্বামীকেও ডিভোর্স দিয়েছেন ওই নারী!
কিন্তু শেষমেশ বেঁকে বসেন প্রেমিক।
এতে হুলস্থুল কাণ্ড ঘটিয়ে বসলেন প্রেমিকা।
বিয়ে করতে অ’স্বীকার করায় ওই নারী তার প্রেমিকের দোকানের সামনে এসে চিৎকার শুরু করেন।
সেখানে প্রেমিকের স্ত্রীর সঙ্গে প্রকাশ্যে তার চুলাচুলি হয়।
বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই নারীর অভিযোগ, দোকানের মালিক তাকে প্রেমের জালে ফাঁসিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্ক করেছেন।
এমনকি প্রেমিকের বিয়ের প্রতিশ্রুতিতে নিজের স্বামীর সঙ্গেও বিয়ে বিচ্ছেদ করেছেন।
কিন্তু এখন তার প্রেমিক বিয়ে করতে অস্বীকার করছেন।