লাখো পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত।
টানা তিনদিনের সরকারি ছুটিতে দলে দলে কক্সবাজারে পৌঁছান নানা বয়সী মানুষ।
সকাল পেরিয়ে বিকেল-সন্ধ্যা এমনকি রাতেও লোকারণ্য সৈকত।
সৈকতের বালিয়াড়ি ও পর্যটন স্পটগুলোতে যেন তিলধারণের ঠাঁই নেই।
এ ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে পাঁচ লাখের বেশি পর্যটকের উপস্থিতি আশা করছেন সংশ্লিষ্টরা।
এসময়ে ৫০ কোটি টাকার বেশি বাণিজ্যের আশা করছেন তারা।
সরেজমিনে দেখা যায়, শীতের কুয়াশা মাখা হাওয়ায় সূর্যাস্ত দেখতে সৈকতে ভিড় করেন হাজারো মানুষ।
ভিড় রয়েছে হোটেল-মোটেলে অলিগলি-রাস্তায়।
পর্যটকবাহী ও সাধারণ পরিবহন এবং ইজিবাইক, সিএনজি অটোরিকশায় বাইপাস সড়ক, কলামতী ডলফিন মোড়, হোটেল-মোটেল জোন, লাবণী, শৈবাল সড়ক ঢেকে যায়। তীব্র যানজটে নাকাল পর্যটন নগরী কক্সবাজার।
