ফাইজারের মুখে খাওয়ার ওষুধ অনুমোদন মার্কিন যুক্তরাষ্ট্রের

করোনার সংক্রমণ রোধের চিকিৎসায় একটি মুখে খাওয়ার ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
ফাইজারের তৈরি প্যাক্সলোভিড নামের সেই ওষুধটি করোনায় আক্রান্ত ১২ বছরের বেশি বয়সী রোগীরা বাড়িতে থেকেই সেবন করতে পারবেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, প্যাক্সলোভিড হলো করোনা চিকিৎসায় যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া প্রথম অ্যান্টিভাইরাল ওষুধ।
স্থানীয় সময় বুধবার এফডিএ এই অনুমোদনের কথা জানায়।

এফডিএ’র অনুমোদনের পর ফাইজারের চেয়ারম্যান ও সিইও এক বিবৃতিতে বলেন, ‘এই থেরাপি রোগীদের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হওয়া কমাবে।
এটি আমাদের করোনা চিকিৎসার পদ্ধতিই বদলে দেবে।
চিকিৎসা ব্যবস্থার ওপর তৈরি হওয়া চাপও কমে আসবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.