মহাকাশে ফের স্যাটেলাইট পাঠালো ইরান

ইরান সফলভাবে মহাকাশে আরও একটি গবেষণাধর্মী স্যাটেলাইট পাঠিয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ হোসেইনি বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট বহনকারী সী-মোর্গ নামের রকেটে করে তিনটি গবেষণাধর্মী ডিভাইস মহাকাশে পাঠানো হয়েছে।
মহাকাশ গবেষণার এই মিশনে প্রথমবারের মতো একসঙ্গে তিনটি ডিভাইস পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এসব ডিভাইস মহাকাশের কক্ষপথে ৪৭০ কিলোমিটার উচ্চতায় অবস্থান করবে ও তাছাড়া উৎক্ষেপণের সময় রকেটের গতি ছিল প্রতি সেকেন্ডে ৭.৩৫০ কিলোমিটার।

ইরানের এই কর্মকর্তা বলেন, রকেট উৎক্ষেপণের সময় মহাকাশ কেন্দ্রের সবকিছুই নিখুঁতভাবে কাজ করেছে ও পরিকল্পনা মতো স্যাটেলাইট বহনকারী রকেট উৎক্ষেপণ করা হয়েছে।
চূড়ান্তভাবে মহাকাশ গবেষণা পরিকল্পনার লক্ষ্য অর্জিত হলো বলেও দাবি করেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.