ওমিক্রনের মাঝে বিমান চালালে পাইলট পাবে তিনগুণ টাকা

ওমিক্রন প্রকপের মধ্যে যেসব পাইলট বিমান চালানোর মতো ঝুঁকিপূর্ণ দায়িত্ব নেবে তাদের তিনগুণ টাকা দেবে বলে জানিয়েছে বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স।
বিগত বছরের ডিসেম্বর থেকেই ওমিক্রন এবং বাজে আবহাওয়ার কারণে কয়েক হাজার ফ্লাইট বাতিল হয়েছে।
এতে বড়দিনের আগে যারা উৎসবের এই দিনটি পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছিল, তাদের সেই আশা ত্যাগ করতে হয়েছে।

পাইলটরা যাতে বিমান চালাতে উৎসাহ পায়, তাই তাদের এই বেতন বৃদ্ধির কথা ঘোষণা দিয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স।

এ ব্যাপারে ইউনাইটেড এয়ারলাইন্সের কার্যনির্বাহী সদস্য ব্রায়ান কুইগ্লে বলেন, ‘৩০ ডিসেম্বর থেকে আমরা এই সুবিধা চালু করেছি।
ইতোমধ্যে যেসব বিমানচালক ফ্লাইট পরিচালনা করেছে তাদের তিনগুণ বেশি অর্থপ্রদান করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.