ভারতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ।
দেশটিতে এক লাফে প্রায় ৫৫ শতাংশ দৈনিক সংক্রমণ বাড়লো।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় বুধবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ হাজার ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
একই সঙ্গে মৃত্যুর সংখ্যা মঙ্গলবারের তুলনায় বেড়েছে চার গুণ।
দেশটিতে সংক্রমণের হার এক লাফে ৪ দশমিক ১৮ শতাংশে পৌঁছেছে।
সক্রিয় রোগীর সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে।
বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। দেশটিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা এখন ২ হাজার ১৩৫। আক্রান্তদের মধ্যে ৬৫৩ জনই মহারাষ্ট্রের।
এই রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৫১ শতাংশ।
এদিকে, মুম্বাই শহরেও সোমবারের তুলনায় মঙ্গলবার ৩৪ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। মুম্বাইয়ে মঙ্গলবার মোট আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৮৬০।
অন্যদিকে, দিল্লিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৪৬৪।