পাঞ্জাবে নিরাপত্তা ত্রুটির পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি বিমানবন্দরের কর্মকর্তাদের বলেছেন, মুখ্যমন্ত্রীকে তাদের ধন্যবাদ দেওয়া উচিত কেননা বিমানবন্দর পর্যন্ত তিনি বেঁচে ফিরেছেন।
এএনআই’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
তবে মোদি কি আসলেই এই মন্তব্য করেছেন কিনা তানিয়ে সংশয় প্রকাশ করেছে। কংগ্রেসের প্রশ্ন মোদির এই মন্তব্য কেন বিজেপি বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিশ্চিত করা হলো না।
এই ঘটনায় বিজেপি নেতা স্মৃতি ইরানি বলেছেন, এটা প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র ছিল।
কংগ্রেস তাকে ঘৃণা করে এখন তারা তাঁর ক্ষতি করতে চাইছে।
কৃষকদের প্রতিবাদের কারণে আজ বুধবার বিকেলে বাথিন্ডায় এক হাইওয়েতে প্রায় ২০ মিনিট ধরে আটকে ছিলেন মোদি।
পাঞ্জাব নির্বাচনের জন্য ফিরোজিপুরের এক বিশাল সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল মোদির।