খাবারের জন্য কাঁদছে জিয়ান শহরের মানুষ

খাবারের জন্য কাঁদছে মানুষ। নিজের মোবাইলের বদলে নিচ্ছেন চাল।
এমনই চিত্র এখন চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় জিয়ান শহরে।

বিবিসি জানায়, করোনার সংক্রমণ বাড়তে থাকায় শহরটিতে ১৩ দিন ধরে অবরুদ্ধ এক কোটি ৩০ লাখ মানুষ।
এতে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট।

এদিকে মাত্র তিনজনের শরীরে ভাইরাস শনাক্ত হওয়ায় দেশটির এক কোটি ২০ লাখ জনংসখ্যার শহর ইউজুতে জারি করা হয়েছে লকডাউন।

চীনের হাসপাতালগুলোতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।
দেশটিতে বর্তমানে করোনার কেন্দ্র উত্তর পশ্চিমাঞ্চলীয় জিয়ান শহর।
সংক্রমণ রোধে এরইমধ্যে শহরজুড়ে জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ।
১৩ দিন ধরে গৃহবন্দি এক কোটি ৩০ লাখ মানুষ।
এছাড়াও কয়েকশ’ মানুষকে আলাদা কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে।
এতে সমালোচনার মুখে পড়েছে কর্তৃপক্ষ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.