পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিধিনিষেধ পুরোপুরি মানুন, তা না হলে যদি সংক্রমণ বাড়ে সেক্ষেত্রে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে।
আগামী ১৫ দিন রাজ্যবাসীকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মমতা বলেন, রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্ত রোগী ৪৫ হাজার ৪১৭ জন।
তাদের মধ্যে ২ হাজার ৯২০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ অব্স্থায় ৪০৫টি সংক্রমিত এলাকা চিহ্নিত করা হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, এখনো অনেকে মাস্ক পডরছেন না, বিধিনিষেধ মানছেন না।
এ ব্যাপারে পুলিশকে কঠোর অবস্থান নিতে হবে।