কাতারের ভ্রমণের ‘বিশেষ তালিকায়’ বাংলাদেশ

সাম্প্রতিক করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় নতুন করে ৫৭টি দেশকে ভ্রমণের লাল তালিকায় অন্তর্ভুক্ত করেছে কাতার।

এছাড়া, বাংলাদেশসহ আরও নয়টি দেশকে তারা রেখেছে ‘এক্সেপশনাল রেড লিস্ট’ বা বিশেষ লাল তালিকায়।
বুধবার কাতার সরকারের বরাতে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব টাইমস।

ভ্রমণের ক্ষেত্রে দেশগুলোকে সবুজ ও লাল, এ দুটি তালিকাভুক্ত করেছে কাতার।

আন্তর্জাতিক ও স্থানীয় স্বাস্থ্যঝুঁকির সূচক এবং বিভিন্ন দেশের মহামারি পরিস্থিতি বিবেচনায় ‘বিশেষ লাল তালিকা’ নামে আরেকটি তালিকা রেখেছে তারা।

কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, তুরস্ক, সৌদি আরব, শ্রীলঙ্কাসহ অন্তত ৫৭টি দেশকে লাল তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আর বিশেষ তালিকায় রাখা হয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মিশর, বতসোয়ানা, লেসোথো, নামিবিয়া ও জিম্বাবুয়েকে।

দেশগুলো থেকে ভ্রমণের ক্ষেত্রে কাতার সরকারের নির্দিষ্ট বিধিনিষেধ কার্যকর হবে কাতারি সময় আগামী শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.