কুয়েতে বেশ কিছু হোটেল-রেস্তোরাঁ অসহায়দের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ করে থাকে।
যারা আর্থিকভাবে অক্ষম কিংবা বয়সের ভারে ন্যুব্জ তারা কর্মরতদের জানালে খাবার ও রুটি দেওয়া হয়।
আবু আহমেদের বয়স ৪০ হবে। রেস্তোরাঁগুলোর একটিতে কাজ করেন।
এ বিষয়ে তিনি বলেন, আমরা অসহায়দের জন্য বিনামূল্যে স্যান্ডউইচ অফার করি এবং বিনিময়ে ভালোবাসা-দোয়া পাই।
কুয়েতের বিভিন্ন অংশ যেমন হাওয়ালি, ফারওয়ানিয়া, খাইতান এবং অন্যান্য এলাকায় বিনামূল্যে খাবার পরিবেশন করা হয়।
তিনি বলেন, যারা খাবার কেনার সামর্থ্য রাখে না তারা রেস্তোরাঁয় এসে যা চায় তা দেওয়ার চেষ্টা করি।
আমরা তাদের অনুরোধ এমনভাবে গুরুত্ব দিই, যেন তিনি একজন অর্থপ্রদানকারী গ্রাহক।
আমরা দ্রুত তাদের অর্ডার প্রস্তুত করি এবং অর্থ ছাড়াই এটি দিয়ে থাকি।
কুয়েতে কেউ ক্ষুধার্ত থাকে না এবং এই রেস্তোরাঁগুলো দাতব্য হিসেবে যার প্রয়োজন তাকে সাহায্য করে।
রেস্তোরাঁর পাশাপাশি বেকারি রয়েছে।
যারা রুটি কেনার সামর্থ্য রাখে না তাদের জন্য বিনামূল্যে সব ধরনের রুটি সরবরাহ করে।
সাধারণত শীতে সকালের ক্লিনাররা গরম রুটির জন্য বেকারির সামনে সারিবদ্ধ হন, তখন মালিকরা স্বেচ্ছায় বিনামূল্যে রুটি অফার করে।