বিনা অভিযোগে প্রায় তিন বছর ধরে কারাগারে থাকা সৌদি আরবের রাজকুমারী বাসমা বিনতে সৌদ ও তার কন্যা সুহৌদ মুক্তি পেয়েছেন।
স্থানীয় সময় শনিবার মানবাধিকারবিষয়ক সংস্থা এএলকিইএসটি এ তথ্য জানিয়েছে।
টুইটার পোস্টে এএলকিইএসটি জানায়, রাজকুমারী ও তার কন্যাকে মুক্তি দেওয়া হয়েছে। অসুস্থতার কারণে তিনি হুমকির মুখে ছিলেন। এরপরও তাকে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়।
জানা গেছে, ২০১৯ সালের মার্চ মাসে আটক করা হয় ৫৭ বছর বয়সী বাসমা বিনতে সৌদকে।
এসময় তিনি চিকিৎসার জন্য সুইজারল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
তবে কেন তাকে আটক করা হয়েছিল তা জানা যায়নি এবং তাকে বা তার মেয়ে সুহৌদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।
গত তিন বছর রাজকুমারী বাসমাকে রাজধানী রিয়াদের কড়া নিরাপত্তাবেষ্টিত আল-হাইর কারাগারে রাখা হয়েছিল।
এই কারাগারে রাজনৈতিক অনেক বন্দীকেই রাখা হয়ে থাকে।