নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য জামফারায় সশস্ত্র দস্যুদের হামলায় অন্তত ২০০ গ্রামবাসী নিহত হয়েছেন।
স্থানীয় অধিবাসীদের বরাতে আলজাজিরা এমন খবর দিয়েছে।
গত সপ্তাহে দস্যুদের আস্তানায় অভিযান চালিয়েছিল সামরিক বাহিনী।
জবাবে নিরীহ মানুষদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালায় তারা।
স্থানীয় সরকার কর্মকর্তারা বলছেন, ৫৮ অধিবাসী গণহত্যার শিকার হয়েছেন।
শনিবার গ্রামে ফিরে আসা স্থানীয়রা নিহতদের দাফনের আয়োজন করেছেন।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যাবে।
গুসামি বনাঞ্চল ও পশ্চিম সামরি গ্রামে সোমবার সামরিক বাহিনীর বিমান হামলায় শতাধিক দস্যু নিহত হন। যাদের মধ্যে তাদের দুজন নেতাও ছিলেন।
মঙ্গলবার জামফারার আনকা এলাকায় আটটি গ্রামে প্রবেশ করেন তিন শতাধিক বন্দুকধারী।
এরপর তারা এলোপাতাড়ি গুলি করা শুরু করেন। সেখানে ৩০ জন নিহত হয়েছেন।