মার্চের মধ্যে ওমিক্রন ভ্যাকসিন তৈরী করছে ফাইজার

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন কাবু করে ফেলেছে বহু দেশকে।
এর মাঝে সুখবর জানালো করোনা ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেক।
ওমিক্রনকে লক্ষ্য করে আগামী মার্চের মধ্যে ভ্যাকসিন প্রস্তুতের আশা করছে কোম্পানিটি।

স্থানীয় সময় সোমবার ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা সিএনবিসিকে দেওয়া সাক্ষাতকারে বলেন, অনেক দেশের আগ্রহের কারণে ফাইজার এরই মধ্যে কিছু ডোজ প্রস্তুত করছে।

তিনি বলেন, এই ভ্যাকসিন মার্চের মধ্যে প্রস্তুত হয়ে যাবে।
তবে তিনি আরও বলেন, আমাদের এটির আদৌ প্রয়োজন হবে কিনা আমি জানি না। বোরলা বলেন, আমি জানি না যদি এটি প্রস্তুত হয় তাহলে এটি কীভাবে ব্যবহার করা হবে।

ফাইজার প্রধান বলেন, বিদ্যমান দুটি ভ্যাকসিন ডোজ এবং একটি বুস্টার ডোজ ওমিক্রন থেকে স্বাস্থ্যগত গুরুতর প্রভাবের বিরুদ্ধে ‘যুক্তিসঙ্গত’ সুরক্ষা প্রদান করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.