ট্রাম্পকে হত্যার হুমকি, গ্রেফতার অভিযুক্ত

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপহরণ ও হত্যার হুমকি দিয়েছেন এক ব্যক্তি।

এ নিয়ে দেশটির সিক্রেট সার্ভিস নিউ ইয়র্কে ৭২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

ব্রুকলিনের প্রসিকিউটররা বলেছেন, থমাস ওয়েলনিকি সাবেক মার্কিন প্রেসিডেন্টকে ‘জ্ঞাতসারে ও ইচ্ছাকৃতভাবে হত্যা, অপহরণ এবং শারীরিক ক্ষতি’ করার হুমকি দিয়েছেন।

অভিযোগ, ওয়েলনিকি ২০২০ সালে জুলাইতে মার্কিন ক্যাপিটল পুলিশকে বলেন ট্রাম্প যদি ২০২০ সালের নির্বাচনে হারে এবং ক্ষমতা ছাড়তে না চায় তাহলে তিনি তাকে শেষ করতে অস্ত্র তুলে নিবেন।

ওয়েলনিকির বিরুদ্ধে আরো অভিযোগ, গত বছরের জানুয়ারিতে তিনি সিক্রেট সার্ভিস অফিসে দুইটি ভয়েসমেইল পাঠিয়েছেন।
সেখানে ট্রাম্পসহ আরো অজ্ঞাত ১২ কংগ্রেস সদস্যকে হত্যার হুমকি দেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.