পার্টি করে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অবশেষে ‘ভুল স্বীকার’ করে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

দেড় বছর আগে লকডাউন অমান্য করে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সরকারি বাসভবনে গার্ডেন পার্টি আয়োজন করার অভিযোগে বিরোধীরা যখন তার পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন, সে সময়েই ক্ষমা চাইলেন তিনি।

বুধবার পার্লামেন্ট ভবনে বরিস জনসন বলেন, ব্যক্তিগত আচরণের কারণে জনগণ যে আমার নেতৃত্বধীন সরকারের ওপর ক্ষুব্ধ হয়েছেন―তা আমি বুঝতে পারছি।
এই ক্ষোভ স্বাভাবিক।
কারণ যাদের কাজ আইন প্রণয়ন করা―তারাই যদি আইনভঙ্গ করেন, তাহলে মেনে নেওয়া কঠিন।
তবে ওই গার্ডেন পার্টিতে তিনি মাত্র ২৫ মিনিট উপস্থিত ছিলেন বলে উল্লেখ করেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমি ৬টার দিকে সেখানে গিয়েছি।
অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেছি।
এরপর ৬টা ২৫ মিনিটে অফিসে এসে কাজে যোগ দিই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.