‘টিকাহীনদের জন্য ওমিক্রন বিপজ্জনক’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, করোনার ওমিক্রন ধরনের সংক্রমণে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি ডেল্টা ধরনের চেয়ে কম হলেও, যারা টিকা নেননি তাদের জন্য এ ভাইরাস বিপজ্জনক।

সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিসুয়েস বলেন, ‘এই ভাইরাসকে আমরা মুক্তভাবে চলার সুযোগ দিতে পারি না, যখন বিশেষ করে এখনও বিশ্বের অনেক মানুষ টিকা পায়নি।’

সুইজারল্যান্ডের জেনেভায় বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গেব্রিসুয়েস বলেন, ‘৯০টির বেশি দেশ এখনও তাদের জনসংখ্যার ৪০ শতাংশকে টিকাদানের লক্ষ্য পূরণ করতে পারেনি।
আফ্রিকার ৮৫ শতাংশের বেশি মানুষ এখনও এক ডোজ টিকাও পায়নি।’

মঙ্গলবার ডব্লিউএইচও সাপ্তাহিক প্রতিবেদনে জানায়, ৯ জানুয়ারি থেকে পরের সপ্তাহে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা আগের সপ্তাহের চেয়ে ৫৫ শতাংশ বা দেড় কোটি বেড়েছে, যা এখন পর্যন্ত এক সপ্তাহে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, ‘ওমিক্রনের মাধ্যমে সংক্রমণের এই ব্যাপক বৃদ্ধি হচ্ছে, যেটা ধারাবাহিকভাবে প্রায় সব দেশেই ডেল্টা ধরনের জায়গা নিয়ে নিচ্ছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.