মিয়ানমার থেকে ‘গোপনে’ কাঠ নিচ্ছে যুক্তরাষ্ট্র

সামরিক অভ্যুত্থানের জেরে গত বছর মিয়ানমারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র।
কিন্তু তারাই এরপর দেশটি থেকে গোপনে মূল্যবান সেগুন কাঠ আমদানি অব্যাহত রেখেছে, যাতে ফুলেফেঁপে উঠছে জান্তা সরকারের অর্থভাণ্ডার।
সম্প্রতি চাঞ্চল্যকর এ তথ্য সামনে এনেছে জাস্টিস ফর মিয়ানমার নামে একটি মানবাধিকার সংগঠন।
সংগঠনটি জানিয়েছে, গত ডিসেম্বর মাসেও মিয়ানমার থেকে সেগুন কাঠ নিয়েছে কয়েকটি মার্কিন প্রতিষ্ঠান, অথচ যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তর নিষেধাজ্ঞা জারি করেছিল গত বছরের এপ্রিলে।
মার্কিন আমদানিকারকরা তৃতীয় পক্ষ ব্যবহার করে কৌশলে নিষেধাজ্ঞা এড়িয়েছে বলে জানিয়েছে জাস্টিস ফর মিয়ানমার।

বৈশ্বিক বাণিজ্যভিত্তিক ডেটাবেজ পনজিভার সূত্র উল্লেখ করে পর্যবেক্ষক সংগঠনটি বলেছে, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মার্কিন প্রতিষ্ঠানগুলো মিয়ানমার থেকে অন্তত ১ হাজার ৬০০ টন সেগুন কাঠ কিনেছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.