চীনে সন্তান জন্মহারের সর্বনিম্ন রেকর্ড

চীনে গত কয়েক বছরের মধ্যে জন্মহার সবচেয়ে কমেছে।
ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস সোমবার এ বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, চীনের মূল ভূখণ্ডে ২০২১ সালে প্রতি এক হাজারে সন্তান জন্মদানের হার ছিল মাত্র ৭ দশমিক ৫২ শতাংশ।
দেশটিতে দীর্ঘদিন ধরে চলা এক সন্তান নীতির কারণেই মানুষের মধ্যে সন্তান জন্মদানের আগ্রহ কমেছে।
যদিও সরকার এই নীতি তুলে নিয়ে দম্পতিদের তিনটি পর্যন্ত সন্তান নেওয়ার অনুমোদন দিয়েছে।
কিন্তু তারপরেও পরিস্থিতির উন্নতি হচ্ছে না।

কয়েক দশকের এক সন্তান নীতি ২০১৬ সালে বাতিল করে চীন।
এরপরেই দম্পতিদের দুটি করে সন্তান নেওয়ার অনুমোদন দেওয়া হয়।
দেশটিতে দীর্ঘদিন এক সন্তান নীতির প্রচলনের কারণে সেখানে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বেড়ে যাচ্ছিল।

এ অবস্থায় ভারসাম্য টিকিয়ে রাখতে সরকার দুটি সন্তান নেওয়ার অনুমোদন দেয়। কিন্তু বেশির ভাগ দম্পতিই এতে সাড়া দেয়নি।
শহুরে জীবনে ব্যয় অনেক বেশি হওয়ায় তারা সন্তান নেওয়ার বিষয়ে আগ্রহী নন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.