মহানবী (সা.)-এর অবমাননার বিরুদ্ধে পুতিনের অবস্থান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ সোমবার একটি টেলিফোন কথোপকথনে অংশ নেন।
এ সময় ইমরান খান রাশিয়ার প্রেসিডেন্টকে মহানবী (সা.)-এর অবমাননার বিরুদ্ধে তাঁর জোরালো বক্তব্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

গত ২৩ ডিসেম্বর মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন মহানবী মুহাম্মদ (সা.)-এর অবমাননা মতপ্রকাশের স্বাধীনতা নয় বলে মন্তব্য করেন।
এ ছাড়া মহানবীর অবমাননা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং যারা ইসলাম ধর্ম পালন করে তাদের পবিত্র অনুভূতিতে আঘাত করার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

বার্তা সংস্থা তাস জানায়, সেই সম্মেলনে তিনি ফরাসি সাময়িকী শার্লি এবদোতে মহানবী (সা.) কে নিয়ে বিদ্রুপাত্মক কার্টুন প্রচারের তীব্র সমালোচনা করেন। প্রতিবেদনে পুতিনকে উদ্ধৃত করে বলা হয়, এ ধরনের কাজগুলো চরমপন্থা ও প্রতিশোধের জন্ম দিয়েছে।
কোনোভাবেই অন্যের স্বাধীনতাকে লঙ্ঘন করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.