হিজাব পরায় মুসলিম ছাত্রীদের ক্লাসে ঢুকতে দিচ্ছে না প্রশাসন

ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের উদুপি জেলার একটি সরকারি মহিলা কলেজের ছয়জন মুসলিম ছাত্রী হিজাব পরিধান করায় তাদের শ্রেণিকক্ষে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
তাদেরকে নিয়মিত শ্রেণিকক্ষের বাইরে বসতে বাধ্য করা হচ্ছে।
কলেজ প্রশাসনের দাবি, হিজাব ইউনিফর্মের অংশ নয়।
ওই ছাত্রীরা কলেজের নিয়ম লঙ্ঘন করেছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বরের কোনো এক সকালে এ এইচ আলমাস (১৮) এবং তার দুই বান্ধবী স্কুলের শ্রেণিকক্ষে প্রবেশ করে।
তখন ভেতরে থাকা শিক্ষক তাদের উদ্দেশ্যে চিৎকার করে বলেন, ‘বেরিয়ে যাও।’ হিজাব পরিধানের কারণে মুসলিম এই তিন ছাত্রীকে শ্রেণিকক্ষে বসতে দেওয়া হয়নি।

আলমাস বলেন, ‘আমরা শ্রেণিকক্ষের দরজায় পৌঁছালে ওই শিক্ষক বলেন, হিজাব পরে ক্লাসে ঢোকা যাবে না।
তিনি আমাদের হিজাব খুলে ফেলতে বলেন।’
ছাত্রীরা আলজাজিরাকে বলেছে, হিজাব তাদের ধর্মীয় বিশ্বাসের অংশ।
এটা চর্চার অধিকার আইনে নিশ্চিত করা হয়েছে।
প্রশাসন এই পোশাক ছাড়তে বাধ্য করার জন্য চাপ প্রয়োগের কৌশল অবলম্বন করছে। তবে তারা নিজেদের অবস্থানে অনড় রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.