ঘানায় ভয়াবহ বিস্ফোরণে ৫০০ ভবন ধস

পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় স্বর্ণখনির কাজে ব্যবহৃত বিস্ফোরক বহনকারী একটি গাড়ি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছেন।
দেশটির সরকারের তরফ থেকে হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিস্ফোরণে ভেঙে পড়েছে পাঁচশোর মতো ভবন।
এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।
স্থানীয়দের দাবি, স্বর্ণ উত্তোলনের জন্য ট্রাকে করে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল খনি এলাকায়।
এসময় ট্রাকেই বিস্ফোরণ ঘটে। এতে তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি।

 

দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, স্বর্ণখনির জন্য বিস্ফোরক বহনকারী একটি গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষের ফলে এ বিস্ফোরণ ঘটে।
পুলিশের তরফ থেকে স্থানীয়দের নিরাপদে থাকার জন্য ওই এলাকা ছেড়ে আশপাশের এলাকায় যেতে আহ্বান জানানো হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.