চীনের পাল্টা হিসেবে ৪৪ ফ্লাইট স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র

চীনের পদক্ষেপের পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র থেকে চীনগামী ৪৪টি ফ্লাইট স্থগিত করছে মার্কিন সরকার।
প্রথমে চীন জানায়, তারা কোভিড-১৯ নিয়ে উদ্বেগের কারণে চীনের চারটি ক্যারিয়ারের যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট স্থগিত করেছে।
এ ঘোষণার পরই যুক্তরাষ্ট্র সরকার ওই সিদ্ধান্ত নিয়েছে।
যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ বলেছে, এই স্থগিতাদেশ শুরু হবে ৩০ শে জানুয়ারি সিয়ামেন এয়ারলাইন্সকে দিয়ে।
ওইদিন লস অ্যানজেলেস থেকে সিয়ামেনগামী ফ্লাইট যাওয়ার কথা ছিল।
এই নির্দেশ বহাল থাকবে ২৯ শে মার্চ পর্যন্ত।
এ সিদ্ধান্ত বহাল থাকবে সিয়ামেন, এয়ার চায়না, চায়না সাউদার্ন এয়ারলাইন্স এবং চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ক্ষেত্রে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কিছু যাত্রীর দেহে করোনা পজেটিভ পাওয়ার পর ৩১শে ডিসেম্বর থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের ২০টি, আমেরিকান এয়ারলাইন্সের ১০টি এবং ডেল্টা এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইট স্থগিত করেছে চীন কর্তৃপক্ষ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.