‘নিষেধাজ্ঞায় পুতিনের ক্ষতি না হয়ে রাজনৈতিকভাবে ধ্বংসাত্মক হবে’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞা জারি করে কোনো লাভ নেই।
এতে পুতিনের ব্যক্তিগত কোনো ক্ষতি হবে না বরং তা হবে রাজনৈতিকভাবে ধ্বংসাত্মক।
রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বুধবার ক্রেমলিনের মুখপাত্র পেসকভ জানান, ব্যক্তিগতভাবে পুতিনের ওপর নিষেধাজ্ঞায় তার কোনও ক্ষতি হবে না।
কিন্তু রাজনৈতিকভাবে তা হবে ধ্বংসাত্মক।
পুতিনের ওপর এমন নিষেধাজ্ঞা আরোপের অর্থ হবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন ইস্যু নিয়ে পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
গত মঙ্গলবার তিনি জানান, ইউক্রেনে আক্রমণ হলে পুতিনের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞার কথা বিবেচনা করবে হোয়াইট হাউজ।

পশ্চিমা জোট দাবি করে আসছে, ইউক্রেন সীমান্তে প্রায় ১ লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া।
তবে সাবেক সোভিয়েত রাষ্ট্রটি দখলের পরিকল্পনার অভিযোগ বরাবর অস্বীকার করেছে মস্কো।

 

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.