‘তুর্কি-ইসরায়েলি সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হার্জগ ফেব্রুয়ারিতে ইস্তানবুল সফর করবেন।
এ সফরকে ইহুদি এ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুন:স্থাপনের একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

বুধবার তুর্কি চ্যানেল এনটিভি’কে দেয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, ‘এই সফরের মধ্যদিয়ে তুরস্ক ও ইসরাইলের মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।’

এসময় এরদোয়ান আরও বলেন, ‘সার্বিক ক্ষেত্রে ইসরাইলের দিকনির্দেশনা অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ গ্রহণে প্রস্তুত রয়েছেন তিনি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.