ভারত বায়োটেকের টিকা কোভ্যাক্সিনকে নাক দিয়ে নেওয়ার বুস্টার ডোজ হিসেবে ট্রায়ালের ছাড়পত্র দেওয়া হয়েছে।
তবে ইতোমধ্যে যারা কোভ্যাক্সিনের দু’টি টিকা গ্রহণ করএছেন তাদের ওপরই করা যাবে এই তৃতীয় পর্যায়ের পরীক্ষা।
শুক্রবার ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই) এই টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষার অনুমোদন দিয়েছে।
ভারতের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির ৯টি জায়গায় এই তৃতীয় পর্যায়ের পরীক্ষা চালানো হবে।
ভারত বায়োটেক এই টিকার নাম দিয়েছে বিবিভি-১৫৪।
পরীক্ষা সফল হলে দেশটিতে বুস্টার টিকা দেওয়া আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।