আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার কাছাকাছি তালেবান সরকার

আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার কাছাকাছি চলে গেছে আফগানিস্তানের তালেবান সরকার। তবে এই স্বীকৃতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সব শর্ত বিনাবাক্যে মেনে নেওয়া হবে না। তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

গত বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান।

তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও এই সরকারকে স্বীকৃতি দেয়নি।

এছাড়া বিদেশে থাকা আফগানিস্তানের রিজার্ভ অর্থ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

বুধবার তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি জানান, ধীরে ধীরে তাদের সরকার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাচ্ছে।

তিনি বলেন, ‘স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়ায়…আমরা লক্ষ্যবস্তুর কাছাকাছি চলে এসেছি।
এটা আমাদের অধিকার, আফগানদের অধিকার।
আমরা আমাদের রাজনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখব এবং আমাদের অধিকার পাওয়ার আগ পর্যন্ত এই চেষ্টা অব্যাহত রাখব।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.