চীনের আরও এক শহর লকডাউন

চীনের আরও এক শহরে লকডাউন জারি করা হয়েছে।
ভিয়েতনাম সীমান্তের সঙ্গে অবস্থিত চীনের বেইস শহরে ৩৫ লাখ মানুষের বসবাস।
গত তিন দিনে ওই শহরে ৭০ জনের বেশি মানুষের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় সোমবার থেকে পুরো শহরে লকডাউন জারি করা হয়।

বিশ্বের একমাত্র দেশ হিসেবে চীন এখন পর্যন্ত কঠোরভাবে জিরো-কোভিড নীতি মেনে চলছে। দেশটিতে বেইজিং উইন্টার অলিম্পিক শুরু হয়েছে।
এর মধ্যে নতুন করে আবারও সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক অবস্থানে রয়েছে দেশটি।

দক্ষিণাঞ্চলীয় গুয়াংঝি প্রদেশের বেইস শহরের স্থানীয় কর্মকর্তারা রোববার এক ঘোষণায় জানিয়েছেন, একজনও শহর ছেড়ে যাওয়ার অনুমতি পাবেন না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.