ভূমধ্যসাগরে ৭ বাংলাদেশির মৃত্যু: শনিবার থেকে লাশ আসছে

ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে ঠান্ডায় জমে মারা যাওয়া সাত বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মধ্যে কয়েকজনের মরদেহ আগামী শনিবার দেশে আসছে।
পরের দিন রোববার আরেকটি ফ্লাইটে দেশে আসবে আরও কয়েকজনের মরদেহ।
তবে কোন ফ্লাইটে কতটি মরদেহ আসবে, তা জানা যায়নি।

সোমবার ইতালির রোমের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

এতে বলা হয়, ইতালির রোম থেকে বৃহস্পতিবার রওনা হয়ে প্রথম ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে শনিবার (১২ ফেব্রুয়ারি)।
এছাড়া দ্বিতীয় ফ্লাইটটি লাশ নিয়ে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রওনা হয়ে ঢাকায় পৌঁছাবে রোববার (১৩ ফেব্রুয়ারি)।

গত ২৫ জানুয়ারি ইতালির ল্যাম্পাদুসা দ্বীপে যাওয়ার সময় নিহত এই সাত বাংলাদেশির মধ্যে পাঁচজনের বাড়ি মাদারীপুরে এবং দুজনের বাড়ি সুনামগঞ্জে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.