‘ইউক্রেন সংকট ইউরোপের জন্যও বড় নিরাপত্তা ঝুঁকি’

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনাকে কেন্দ্র করে এখন সবচেয়ে ভয়াবহ সময় অতিক্রম করছে ইউরোপ।
এমনকি এই ‘যুদ্ধপরিস্থিতি’কে পুরো ইউরোপের জন্য এযাবতকালের ভয়াবহতম নিরাপত্তা ঝুঁকি বলেও উল্লেখ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বরিস জনসন জানান, অনেক ঝুঁকি থাকলেও দৃঢ় প্রতিরোধ এবং স্থির কূটনৈতিক দূরদর্শিতার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলে আশা করেন তিনি।

ন্যাটোর সদর দফতরে জনসন বলেন, আমি সত্যিই মনে করি, ইউক্রেনে আগ্রাসনের ব্যাপারে রাশিয়া এখনও স্থির সিদ্ধান্তে আসেনি।
ইউক্রেনে তাদের আগ্রাসনের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছে না ইউরোপ।

ইউক্রেন বিষয়ে যেকোনো মানবিক সংকট মোকাবেলায় যুক্তরাজ্য আরও এক হাজার সেনা মোতায়েনে প্রস্তুত রয়েছে।
এ নিয়ে ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, এ অঞ্চলের মানবিক সংকট মোকাবেলায় আরও এক হাজার ব্রিটিশ সেনা প্রস্তুত রাখার বিষয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন অঙ্গীকার করেছেন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.