স্ত্রীর কাটা মাথা হাতে নিয়ে রাস্তায় ঘুরছেন স্বামী!

তার ডান হাতে ধারালো একটি অস্ত্র। আর বাম হাতে ঝুলছে স্ত্রীর কাটা মাথা।

আর এভাবেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এক যুবক।
ভয়ঙ্কর এমন দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
যা দেখে শিউরে উঠছে গোটা বিশ্ব।
নৃশংস এ ঘটনা ইরানের আহবাজ শহরের।

পুলিশের প্রাথমিক ধারণা, মোনা হায়দারি নামে ১৭ বছরের এক নারীকে পরকীয়া সন্দেহে হত্যা করা হয়েছে।
স্বামী ও দেবর মিলেই এই নৃশংস কাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা করছে পুলিশ। তদন্তে নেমে অভিযুক্তদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। ইতোমধ্যে মধ্যে গ্রেফতার করা হয়েছে দুইজনকে।

এ ঘটনা রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে গোটা তেহরানে।
এমনকি দেশটির নারী নিরাপত্তা এবং গৃহ নির্যাতন নিয়েও নতুন করে প্রশ্ন তুলে দিয়েছেন অনেকে।
পাশাপাশি নারীদের বিয়ের বয়স বাড়ানোর দাবিও উঠেছে।
গোটা ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ করা হয়, তার জন্য ইতোমধ্যেই আসরে নেমেছেন ইরানের নারী কল্যাণ বিভাগের ভাইস প্রেসিডেন্ট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.