শ্রেণিকক্ষে দুই ছাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

ভারতের পশ্চিমবঙ্গের একটি স্কুলের শ্রেণিকক্ষে প্রথম বেঞ্চে বসা নিয়ে দুই ছাত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হাওড়ার জগদীশপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, প্রথম বেঞ্চে বসা নিয়েই বিতর্কের সূত্রপাত।
তবে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কিছু জানায়নি।

জানা গেছে, হাওড়ার জগদীশপুর গার্লস হাইস্কুলের একাদশ শ্রেণির দুই ছাত্রীর মধ্যে ক্লাসের মধ্যেই হাতাহাতি, চুলোচুলির ঘটনা ঘটে।
আর সেই ঘটনাটি ক্লাসের অন্য এক ছাত্রী মোবাইলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে।
ভিডিওটি ভাইরাল হতেই ওই দুই ছাত্রীকে চিহ্নিত করে কড়া বার্তা দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক দেবদাস কুমার।

তিনি বলেন, দুই ছাত্রী কেন এভাবে মারামারি করল সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তাদের অভিভাবকদেরও ডেকে পাঠানো হয়েছে।
তাদের সঙ্গে কথা বলেই ওই দুই ছাত্রীর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.