‘ভারতে ইসলামবিদ্বেষ বিপজ্জনক রূপ নিয়েছে’

যুক্তরাষ্ট্রের প্রখ্যাত বুদ্ধিজীবী অধ্যাপক নোয়াম চমস্কি বলেছেন, ভারতে ইসলামবিদ্বেষ মারাত্মক প্রাণঘাতী রূপ নিয়েছে।
দেশটির প্রায় ২৫ কোটি মুসলমান নির্যাতিত সংখ্যালঘুতে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার ওয়াশিংটনভিত্তিক দাতব্য সংস্থা ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল আয়োজিত একটি ওয়েবিনারে তিনি এ কথা বলেন।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির এই ইমেরিটাস অধ্যাপক বলেন, পশ্চিমা বিশ্বে ইসলামবিদ্বেষের বিকার ক্রমাগত বাড়ছে।
আর ভারতে তার সবচেয়ে প্রাণঘাতী রূপ নিয়েছে।

‘ভারতে ঘৃণা-প্রচারের ভয়ঙ্কর রূপ ও সহিংসতা’ শিরোনামের ওয়েবিনারে আরও বেশ কয়েকজন বিখ্যাত বুদ্ধিজীবী ও পণ্ডিত অংশ নিয়েছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.