ইউক্রেন কেন্দ্র করে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে।
ইউক্রেন সীমান্তের চারপাশে মোতায়নে করা হয়েছে রাশিয়ার সৈন্য।
রাশিয়া ‘যে কোনো মুহূর্তে’ ইউক্রেনে সামরিক হামলা চালাতে পারে এই আশঙ্কা থেকে আমেরিকা কিয়েভে তাদের দূতাবাসের কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে।
একইসঙ্গে ইউক্রেনের চারপাশ থেকে রাশিয়ার সৈন্য সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইউক্রেন নিয়ে উত্তেজনা পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দ্রুত ইউক্রেন ত্যাগের আহ্বান জানিয়েছে।
অন্যদিকে শনিবার ইউক্রেন থেকে কয়েকজন কূটনীতিক সরানোর ঘোষণা দিয়েছে রাশিয়া।
গতকাল শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, রাশিয়ার হামলা আকাশ থেকে হামলার মধ্য দিয়ে শুরু হতে পারে।
এতে বেসামরিক লোকজনের জীবন যেমন ঝুঁকির মুখে পড়বে, তেমনই ইউক্রেন ত্যাগ করা তখন কঠিন হয়ে পড়বে।
ইউক্রেন সীমান্তে দীর্ঘ রুশ সেনা মোতায়েন করায় পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোও পূর্ব ইউরোপে সামরিক উপস্থিতি জোরদার করেছে। সব মিলিয়ে ইউরোপে যুদ্ধের দামামা বাজছে।