আফগানিস্তানের অর্থ চুরি করেছে যুক্তরাষ্ট্র: চীন

আফগানিস্তানের রিজার্ভ ভাগ করে অর্ধেক কেটে রেখে দেওয়াকে ‘দস্যুতা’ বলে উল্লেখ করেছে চীন।
এ সময়ে আফগানদের অর্থ তাদের কাছে ফেরত দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেন, আফগানদের অর্থ চুরি করেছে যুক্তরাষ্ট্র।

আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ৭০০ কোটি মার্কিন ডলারের সম্পদ দুই ভাগ করে অর্ধেকটা যুদ্ধবিধ্বস্ত দেশটিকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বাকিটা ৯/১১ হামলায় ভুক্তভোগীদের ক্ষতিপূরণের জন্য রেখে দেন।

চীনা মুখপাত্র বলেন, বাইডেনের সিদ্ধান্ত গর্হিত দস্যুতা ও লজ্জাজনক নৈতিক অবনমন।
যুক্তরাষ্ট্রের উচিত চুরি করা অর্থ আফগান জনগণের কাছে ফেরত দেওয়া। এছাড়া আফগানিস্তান, ইরাক, লিবিয়াসহ যেসব দেশে মার্কিন অভিযানে হতাহতের ঘটনা ঘটেছে, সেসব দেশের নাগরিকদের ক্ষতিপূরণ দিতেও তিনি আহ্বান জানিয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.