নাগরিকদের অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ান বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে যারা প্রস্তুত সেসব নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যারা চায় তাদের সবাইকে অস্ত্র দেবে কিয়েভ।

বৃহস্পতিবার স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করেছে রাশিয়া। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এক রাষ্ট্রের বিরুদ্ধে অন্য রাষ্ট্রের সবচেয়ে বড় হামলা।

জেলেনস্কি রাশিয়ানদেরও যুদ্ধের বিপক্ষে দাঁড়ানোর এবং প্রতিবাদ করার আহ্বান জানান।
তিনি বলেন, রাশিয়ান ফেডারেশনের সবাই, যারা তাদের বিবেক হারাননি, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করার এখনই সময়।

ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তা দেওয়ার জন্য এবং রাশিয়ান আগ্রাসন থেকে এর আকাশসীমা রক্ষায় সাহায্য করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

জেলেনস্কি বলেন, আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল, পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদা এবং লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিটানাস নৌসেদার সঙ্গে কথা বলেছি।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.